জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে মদ ও গরুর ভ্যাকসিন জব্দ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতীনিধিঃ-

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ ও গরুর ভ্যাকসিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২০ এপ্রিল (রবিবার)) বিকালে উপজেলার পূর্ব উচনা সীমান্তে জয়পুরহাট, ২০ ব্যাটালিয়নের অধীনে হাটখোলা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব জব্দ করেন। অভ্যান্তরে। উদ্ধারকৃত পন্যের মধ্যে ছিল ভারতীয় GOAT POX VACCINE-৩৩৭ পিস, STERILE DILUENT-১৯১ পিস ও SC STAR মদ- ৩৮ পিস (জুস প্যাকেট)। যার আনুমানিক সিজার মুল্য ৩’লক্ষ্য টাকা বিজিবি সুত্রে জানা যায়।

হাটখোলা ক্যাম্প কমান্ডার মোঃ সাইদুর বারী বলেন, সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের চোখ ফাঁকি দিয়ে চোরাকারবারীরা সীমান্ত পার করে দেশের ভিতর নেওয়ার সময় সেগুলো উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, পূর্ব উচনা সীমান্তের মাঠের মধ্যে মেইন পিলার ২৮১/৩৫ এসের আনুমানিক ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে ভারতীয় পণ্যগুলো উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *