ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আলীর মোড়ে শুক্রবার (১০ এপ্রিল) ভোরবেলায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ডেলিভারি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনায় নিহত ডেলিভারি কর্মীর করুণ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান দেলাওয়ার হোসেন।
শোকবার্তায় তিনি বলেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।”
তিনি মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।
এদিকে, একই দুর্ঘটনায় গুরুতর আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। তাদের পূর্ণ আরোগ্য লাভের জন্যও দোয়া করা হয়।
শেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন সবাইকে এ ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করেন।