ডাকসু নির্বাচনে ভিপি-জিএস-এজিএস পদে বিজয়ী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস—তিনটি গুরুত্বপূর্ণ পদেই জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাবির সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, ভিপি পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৩ হাজার ৮৮৪ এবং স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ৩ হাজার ৩৮৯ ভোট পেয়েছেন।

ডাকসু নির্বাচনে ভিপি-জিএস-এজিএস পদে বিজয়ী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা
ডাকসু নির্বাচনে ভিপি-জিএস-এজিএস পদে বিজয়ী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা

জিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট এবং প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।

এজিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মুহা. মহিউদ্দীন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন ৯০০ ভোট।

প্রসঙ্গত, এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। একইসঙ্গে ১৮টি হল সংসদে অনুষ্ঠিত হয়েছে ১৩টি পদে নির্বাচন। সেখানে মোট ২৩৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৫৯ এবং ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ছিল ২০ হাজার ৯১৫ জন।

গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে আজ বুধবার সকালে ফলাফল ঘোষণা করা হয়।

ডাকসু নির্বাচনে ভিপি-জিএস-এজিএস পদে বিজয়ী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা
ডাকসু নির্বাচনে ভিপি-জিএস-এজিএস পদে বিজয়ী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা

এ ছারাও বাংলাদেশ কুয়েত মৈত্রী হল সংসদ নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে ইসরাত জাহান ইমু  নির্বাচিত হয়েছেন ।বাংলাদেশ কুয়েত মৈত্রী হল সংসদ নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে সাংবাদিক,সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের কেন্দ্রীয় কমিটি, মোঃ আনিসুজ্জামানের মেয়ে ইসরাত জাহান ইমু  নির্বাচিত হয়েছেন। সে টাঙ্গাইল জেলা ঘাটাইলের মেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *