ডিমলায় কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ, পরিবেশবান্ধব কৃষিতে গুরুত্বারোপ

ডিমলা (নীলফামারী0 প্রতিনিধিঃ

ডিমলা উপজেলার চরাঞ্চলের কৃষকদের টেকসই ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার আওতায় আনতে এলএলপি সেট ও ভাসমান ক্যানভাস পাইপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার।


এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ইমরানুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না,ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার, উপজেলা সহকারী প্রোগ্রামার শাহানুর আলম, নীলফামারী জেলা বিএনপির কমিটির সদস্য গোলাম রাব্বানী প্রধান, এবং উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানসহ অন্যান্য রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষিকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় চরাঞ্চলের কৃষকদের জন্য এই সহায়তা প্রদান করা হচ্ছে, যা সেচ ব্যবস্থাকে সহজতর করার পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এতে কৃষকরা যেমন উপকৃত হবেন, তেমনি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়ক হবে।


অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তাসহ কৃষক গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে কৃষকদের মাঝে এলএলপি সেট ও ভাসমান ক্যানভাস পাইপ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *