মোঃ ফারুক সরকার শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
আমেরিকা ও কানাডা পারিবারিক সফর শেষে দেশে ফিরেছেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক শাহীন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দেশে ফেরার পর তিনি দলের নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
তাঁর আগমন উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এনামুল হক শাহীনের নেতৃত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহীন সানি, বিএনপি নেতা ইদ্রিস আলী শাকিরার, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ রফিক ইসলাম রফিক,মোশারফ হোসেন, মঞ্জুর কাদের মন্টু, আনোয়ার হোসেন মাষ্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটনসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।