ধামইরহাট সীমান্তে ০৪ জন চোরাকারবারীসহ ০৫টি মহিষ আটক

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি ৪ জন চোরাকারবারি সহ ৫ টি ভারতীয় মহিষ আটক করেছে। ০৪ জানুয়ারি ০৮০০ ঘটিকায় বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস হতে আনুমানিক ০৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলাধীন ধামইরহাট থানার বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করে ০৫টি ভারতীয় মহিষ, ০১টি ইঞ্জিন চালিত ভটভটি গাড়ি, ০৪টি মোবাইলসহ ০৪ জন চোরাকারবারী (ক) মোঃ রাশেদুল ইসলাম(২৬), পিতা-মোঃ খায়রুল ইসলাম, (খ) মোঃ জহুরুল ইসলাম(৪০), পিতা-মোঃ মেহের আলী, গ্রাম-জোতমাহমুদপুর (গ) মোঃ হুমায়ুন কবির(৩৮), পিতা-মৃত গিয়াস উদ্দিন, (ঘ) মোঃ তরিকুল ইসলাম(৩৫), পিতা-মোঃ বেল্লাল হোসেন, গ্রাম-শাহপুর, সকলের থানা-ধামইরহাট এবং জেলা-নওগাঁদেরকে আটক করতে সক্ষম হয়। গবাদিপশুসহ আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সর্বমোট সিজার মূল্য-১৯,২৩,৪০০/- টাকা।

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *