নান্দাইলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

নান্দাইল (ময়মনসিংহ)  প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ৫ জিরো প্লাস বিষয়ক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। আজ (১১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার নান্দাইল উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় মূল বিষয়বস্তু ছিল,বাল্যবিবাহমুক্ত,শিশু শ্রমমুক্ত,শিশু অপুষ্টিমুক্ত, শিশু ক্ষুধামুক্ত,শিশু স্কুল থেকে ঝড়েপড়া মুক্ত এবং প্লাস্টিক ব্যবহার বন্ধ ও পরিস্কার পরিছন্ন,সবুজ পরিবেশ সৃষ্টি।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এরিয়া ম্যানেজার সাগর জন এর সঞ্চালনায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, নান্দাইল উপজেলায় বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন, শিশুশ্রম মুক্ত, শিশুদের অপুষ্টিমুক্ত,শিশুদের ক্ষুধামুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া রোধকল্পে সকলকে একসাথে এগিয়ে আসলেই তা সম্ভব হবে। সেই সাথে প্লাস্টিক ব্যবহার বন্ধ ও পরিস্কার পরিছন্ন ও সবুজ পরিবেশ সৃষ্টিতে সবাইকে সচেতন থাকতে হবে।

এছাড়াও উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন, যুব উন্নয়ন কর্মকর্তা জিএম সেলিম রেজা, সমাজ সেবা কর্মকর্তা মিজানুল ইসলাম আকন্দ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাইমুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন্নেচ্ছা, সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, এনামুল হক বাবুল, রমেশ কুমার পার্থ, আলম ফরাজী, যুব ফোরামের সভাপতি নুসরাত জাহান সাথী সহ প্রমুখ।

উক্ত গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি করতে পারলেই বাল্যবিবাহ, শিশু শ্রম ও ঝরে পড়া শিক্ষার্থীকে রোধ করা সম্ভব হবে। পাশাপাশি পরিবেশবান্ধব কার্যক্রম ও প্লাস্টিক ব্যবহার বন্দে সবাইকে আরও উদ্যোগী হতে হবে।

এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন, সরকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, শিশু ও যুবফোরামের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *