ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)’র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ):

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একমাত্র নির্দলীয় ও নিরপেক্ষ ভাবে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত “ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন”। প্রতিবছর এ ধরণের জমকালো অনুষ্ঠান হয়ে থাকে। সে আলোকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের ২৮তম শিক্ষা সম্মিলন ২০২৬ সরকারী মহিলা ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ডাইসিন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান।

ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)'র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত
ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)’র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত

ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ফাহাদ হোসেন শুভ’র সভাপতিত্বে অনুষ্টানের স্বাগত বক্তব্য স্টুডেন্ট এ্যাসোসিয়েশের উপদেষ্টা মোঃ রাশেদুল ইসলাম জেম। সংক্ষিপ্ত বক্তব্য এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মোঃ আমানুল্লাহ আমান।

ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)'র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত
ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)’র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁ জেলা দায়রা জর্জ মোঃ জালাল উদ্দিন, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানোয়ার মুর্শেদ, ২১ পদকপ্রাপ্ত ও সাদা মনের মানুষ মোঃ জিয়াউল হক, ঢাকা ডাইসিন গ্রুপের জিএম মোঃ আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মোঃ মাহাতাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মোহাঃ ইয়াজদানী আলীম আলরাজী আল জর্জ।

ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)'র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত
ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)’র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত

এছাড়াও ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠালগ্ন হতে সাবেক উপদেষ্ঠামন্ডলী ও সভাপতি/সম্পাদকগণ এবং দাতাসদস্যসহ বিভিন্ন ছাত্রছাত্রীদের সম্মিলিত অংশগ্রহণের মধ্যদিয়ে অনুষ্ঠানের নানান আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠে। আগামী বিএসএ’র অনুষ্ঠানাদী আরো জাঁকজমক পরিবেশে করার আহবান জানান অনুষ্ঠানের বিভিন্ন বক্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *