রাজশাহীর তানোর পৌরসভা দাখিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরণ

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ

রাজশাহী জেলার তানোর উপজেলার তানোর পৌরসভা দাখিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ এপ্রিল)১২ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রথমে দাখিল পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের শিক্ষা উপকরণ তুলে দেন অতিথি বৃন্দ।

উক্ত অনুষ্ঠানে তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার সুপার মুনসুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার সভাপতি ও ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল।বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর যুগ্ন আহব্বায়ক শরীয়ত উল্লাহ,সহকারী সুপার মাহবুবুল হক,ফাজিল সহকারী শিক্ষক সাদিকুল ইসলাম,সহকারী শিক্ষক গোলাম রাব্বানী,সহকারী শিক্ষক কাওসার আলী,কম্পিউটার শিক্ষক সফেদা খাতুন,ম্যানেজিং কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান,মিজাজুর রহমান রনি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি আব্দুল মালেক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,মনে রাখবে তোমরা কিন্তু সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণ করেছ।

তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ,এই বিদ্যাপীঠে যে সকল শিক্ষার্থী ভর্তি হয়েছো তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।তিনি আরো বলেন,এই প্রতিষ্ঠান থেকে আজ যারা এসএসসি পরীক্ষার জন্য বিদায় নিচ্ছ তোমাদের জন্য রইল নিরন্তর শুভকামনা। তোমরা যেন এসএসসি পরীক্ষা যেন সুষ্ঠুভাবে দিতে পারো এই কামনা করি।

তোমরা লেখাপড়া শেষ করে প্রকৃত মানুষ হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে, তোমাদের কাছে এটাই আমার চাওয়া।উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সেই সাথে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান সকল শিক্ষার্থী বৃন্দ।তিনি আরও বলেন,এবারের দাখিল পরীক্ষায় এই মাদ্রাসা থেকে ২৩ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করবেন বলে জানা যাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *