রামগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে আর এইচ এল হাউজিং লিঃ এর উদ্যোগে  ৭ নং দরবেশপুর ইউনিয়নের পশ্চিম শোশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরন করা হয়েছে।

 ২০ (অক্টোবর) সোমবার রামগঞ্জ মোহাম্মদীয় চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে ওই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ শামছুল ইসলামের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমজাদ হোসেন ও  জসীমউদ্দীনের যৌথ ভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএলডিপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল বারী, লক্ষ্মীপুর জেলা বিএনপি নেতা তোফায়েল আহম্মেদ, ভিপি শাহা আলম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আবু তাহের, উপজেলা জামায়াতের সুরা সদস্য দেওয়ান মোঃ ইউছুফ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ, পশ্চিম শোশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসাইন, উপজেলা যুবদল সভাপতি কবির হোসেন কানন, সাধারন সম্পাদক আঃ সাত্তার মজুমদার, লামচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেন পাটোয়ারী  জেলা যুবদল নেতা আতিকুর রহমান রিপন সহ উপজেলার দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ এমন মহতি উদ্যোগের জন্য আর এইচ এল হাউজিং লিঃ কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা পোষন করেন এবং এধারা অব্যাহত রাখার লক্ষে রামগঞ্জের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *