শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল এ রাস্তায় বড় বড় খানা-খন্দের সৃষ্টি, ভোগান্তিতে সর্বসাধারণ মানুষ

সাভার (ঢাকা) প্রতিনিধি:

শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল এলাকায় টানা ভারী বৃষ্টির কারণে মহাসড়কের প্রায় ৫০০ মিটারজুড়ে সড়কে সৃষ্টি হয়েছে বিশাল বড় বড় গর্ত ও খানা-খন্দ। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও যানবাহনচালকরা। প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলতে হচ্ছে সাধারণ মানুষকে।

প্রতিদিন সকাল-সন্ধ্যা কর্মস্থলগামী মানুষ ও শিক্ষার্থীরা ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে পড়ছেন। চলাচলে সমস্যার কারণে ভাড়াও বেড়ে গেছে। ভারী যানবাহনের চাকা প্রায়ই গর্তে আটকে পড়ে, ফলে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

স্থানীয়রা জানান, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সড়কের খানাখন্দগুলো দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে। কর্তৃপক্ষের উদাসীনতায় সড়কের এই অবস্থার দ্রুত উন্নয়ন না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

উপ-বিভাগীয় প্রৌকশল দেবাশীষ শাহা জানান, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস এর কাজ যারা করছে তারাই রাস্তার কাজ সম্পুর্ণ করবেন। 

ভুক্তভোগীরা দ্রুত রাস্তাটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *