সিলেটের কানাইঘাটে স্ত্রীকে পেট্রোল দিয়ে আগুনে পুড়ানো মামলার আসামি স্বামী গ্রেফতার

কানাইঘাট সিলেট প্রতিনিধি : 

সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী  গ্রেফতারে জেলা পুলিশ,

 সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে এবং সেই সাথে মানুষের কল্যাণে পুলিশের নানাবিধ কাজের অংশ হিসাবে সিলেট জেলা পুলিশ সবসময় তৎপর রহিয়াছে।

এরই ধারাবাহিকতায়  সিলেট জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়ের দিক নির্দেশনায় এবং কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল আউয়াল এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ ইং ১৪/০৭/২০২৫ তারিখ দিবাগত রাতে কানাইঘাট থানাধীন কান্দলা সাকিনে অভিযান পরিচালনা করে স্বামী কর্তৃক স্ত্রীকে পেট্টোল দিয়ে আগুন লাগিয়ে পুড়ানো সহ উক্ত নির্যাতনের ফলে মৃত সন্তান প্রসবের ঘটনায় রুজুকৃত কানাইঘাট থানার মামলা

 নং-০৭(০৭)২৫ এর এজাহারনামীয় একমাত্র আসামী ১। আখতার হোসেন চৌধুরী @ আখতার (৪৬), পিতা-মৃত খায়রুল ইসলাম, সাং-কান্দলা, থানা-কানাইঘাট, জেলা-সিলেট’কে গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে অদ্য ১৫/০৭/২০২৫ইং তারিখ যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *