নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

রনি আকন্দ বিশেষ প্রতিনিধি কালাই জয়পুরহাটঃ

জয়পুরহাটের কালাইয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কালাই থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার পুনট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার পুনট নয়াপাড়া গ্রামের কাওছার জাহান জনির স্ত্রী নিলুফা ইয়াসমিন আদুরী (২২) এবং মাদাই খরপা গ্রামের হামেদ আলীর ছেলে শাহ আলম (২৪)।

কালাই থানা পুলিশ সূত্রে জানাযায়, নিলুফা ও শাহ আলম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তারা মাদক বিক্রি করছেন এমন তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাদের মাদকসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন এবং একটি ভেনিটি ব্যাগ উদ্ধার করা হয়।

কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে পুনট এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যবলেটসহ দুইজনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *