ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান ও ছাত্র ছাত্রীদের সম্মাননা প্রদান

কলকাতা প্রতিনিধি:

১৮ই ফেব্রুয়ারি বুধবার, কলকাতার বি টি রোডের সংযোগস্থলে, বনহুগলী স্থিত, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইন্সটিটিউটের ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল ,১৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার, ঠিক দুপুর আড়াই টায়। এস আই এর আম্রকুঞ্জ ক্যাম্পাসে।

অনুষ্ঠানের শুভ সূচনা হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে, এরপর অতিথীদের একে একে বরণ করে নেন। সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সমাবর্তন অনুষ্ঠান পালিত হলো।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ডিরেক্টর শ্রী শঙ্কর কুমার পাল , ডিরেক্টর প্রফেসর অয়নেন্দ্রনাথ বসু,‌ প্রফেসর বিশ্বব্রত প্রধান, প্রফেসর পদ্ম নাভ বলরাম সহ অন্যান্য সিনিয়র অধ্যাপক এবং উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা,

এই অনুষ্ঠানে ডিগ্রী ও ডিপ্লোমা কোর্সে পাস করা ছাত্র-ছাত্রীদের সম্বর্ধিত করলেন এবং তাদের হাতে পুরস্কার তুলে দিলেন।, সমস্ত বিভাগের মোট ৫৬৮ জন ছাত্রছাত্রীদের হাতে এই পুরস্কার তুলে দেন। যে সকল ছাত্র-ছাত্রীরা প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় স্থান হয়েছেন তাদেরকে গোল্ড পদক দেওয়া হয়।

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান ও ছাত্র ছাত্রীদের সম্মাননা প্রদান
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান ও ছাত্র ছাত্রীদের সম্মাননা প্রদান

এই সম্মান পেয়ে প্রত্যেক ছাত্র-ছাত্রী আপ্লুত এবং অভিভূত, তাহারা বলেন এটা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, আমাদের এগিয়ে চলার পথ দেখাবে সাহস যোগাবে। আমরা সকল শিক্ষকের কাছে কৃতজ্ঞ। আর আজকে এই অনুষ্ঠানে যাহারা মনযোগে আলোকিত করে রেখেছেন তাদের কাছেও আমরা কৃতজ্ঞ, সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করার জন্য।

উদ্যোক্তা জানালেন, ৫৯ তম সমাবর্তন অনুষ্ঠান দিল্লিতে হয়েছিল, উদ্বোধন করেছিলেন শ্রী পি এন হাসকর আই এস আইয়ের চেয়ারম্যান এবং ভারত সরকারের পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ৬০তম সমাবর্তন অনুষ্ঠান আমাদের কলকাতা আইএস আই ইনস্টিটিউটে করতে পেরে আমরা আপ্লুত ও অভিভূত,
তিনি আরো বলেন ,আমরা অধ্যাপক পদ্মনাভ বলরাম মহাশয় কে আমাদের সাথে পেয়ে আনন্দিত এবং সম্মানিত , আমি নিশ্চিত যে আমাদের স্নাতক শিক্ষার্থীরা তাদের জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে তার সমাবর্তন ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, এবং তাহার সমগ্র শিক্ষা জীবনের মাধ্যম, তিনি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।

আমি বিশ্বাস করি, তাহার ভাষণ স্নাতক শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার সাহস যোগাবে এবং এগিয়ে চলার পথ দেখাবে। আগামী দিনে এই ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠিত হতে পারবে। এবং প্রতিষ্ঠিত হয়ে পরিবারের পাশে দাঁড়াবে। কল ছাত্র-ছাত্রীদের আমার তরফ থেকে রইল গৌরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভালোবাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *