যুক্তরাজ্য প্রতিনিধি:
যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন Connect Bangladesh (কানেক্ট বাংলাদেশ) ইউকের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টায় লন্ডনের আইভি ভেন্যুতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন মীর রাশেদ আহমেদ, আনজুমান রহমান, মো. আলী রেজা, মো. মাসুদুর রহমান, আব্দুল হান্নান তরফদার, মো. সাইফুদ্দীন, নজরুল ইসলাম ও মামুনুর রশিদ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, তেলাওয়াত করেন আব্দুল হান্নান তরফদার। পরে পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত।
অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে ঈদের বিশেষ সংগীত পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান। এতে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ করেন। উপস্থিত মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন আবু আহমেদ খিজির, ড. রহমান আর জিলানি, ওয়াহিদ আলম চৌধুরী, ড. সেলিম খান, শামসুদ্দিন ফকির, রিয়াজুল করিম ও আবু জাফর মুহাম্মদ শামসুদ্দিন।
সংগঠনের প্রেসিডেন্ট আবু আহমেদ খিজিরের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মূল পর্ব শুরু হয়। এরপর সেক্রেটারি জেনারেল নাসিম চৌধুরী বক্তব্যে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান এবং সংগঠনের চলমান কার্যক্রম তুলে ধরেন।
অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বক্তব্য রাখেন আনজুমান আরা, মীর রাশেদ আহমেদ, শওকত মাহমুদ টিপু, মো. আব্দুল হাই, মোহাম্মদ আলী রেজা, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, মোহাম্মদ সাইফুদ্দিন, মামুনুর রশিদ, কাজী নজরুল ইসলাম, মো. মাসুদুর রহমান, ড. সেলিম খান, সুমসুজ জামান, মোজাম্মেল হোসাইন প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, মো. ইসলাম, হেলেন ইসলাম, হেনা বেগম, হাফসা নূর, সাকিল হাসান (সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব লন্ডন), কাউন্সিলর ফয়জুর রহমান, সুজন বড়ুয়া, আরশাদ মালেক, ইঞ্জিনিয়ার হাসান আনোয়ার, লুৎফুর রহমানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে, টাঙ্গাইল জেলা সমিতি, ঢাকা সমিতি ইউকে, মানিকগঞ্জ সমিতি, মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে, সিলেট অ্যাসোসিয়েশন ইউকে, গ্রেটার রংপুর অ্যাসোসিয়েশন ইউকে, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ ইতালিয়ান অ্যাসোসিয়েশন, হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও সন্দ্বীপ সমিতি ইউকেসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
পরবর্তীতে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে কণ্ঠশিল্পী তাহসান বাপ্পি, সিপু ও ডা. রুবেলের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
সমাপনী বক্তব্যে সংগঠনের প্রেসিডেন্ট আবু আহমেদ খিজির উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন।