গাইবান্ধা দুই সেমাই কারখানায় যৌথ অভিযান‎ রং মিশ্রিত পণ্য জব্দ, জরিমানা ও কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধিঃ

‎গাইবান্ধা সদর পৌরসভার কুটিপাড়া এলাকায় অবস্থিত দুটি সেমাই কারখানায় র‌্যাব জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রংমিশ্রিত ও অনুমোদনবিহীন সেমাই জব্দ করা হয়েছে। এ সময় দুই প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।

‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। অভিযানে বিসমিল্লাহ লাচ্ছা সেমাই কারখানা থেকে রংমিশ্রিত ও অনুমোদনবিহীন প্রায় ২০০০ কেজি প্যাকেটজাত সেমাই জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪০০০০দুইলাখ চল্লিশ হাজার টাকা। এছাড়া ১০০ কেজি খোলা সেমাই (মূল্য প্রায় ১২ হাজার টাকা) এবং ৩ কেজি কৃত্রিম ফ্লেভার ও রং (মূল্য প্রায় ১৫০০দের হাজার টাকা) উদ্ধার করা হয়।

গাইবান্ধা দুই সেমাই কারখানায় যৌথ অভিযান‎ রং মিশ্রিত পণ্য জব্দ, জরিমানা ও কারাদণ্ড
গাইবান্ধা দুই সেমাই কারখানায় যৌথ অভিযান‎ রং মিশ্রিত পণ্য জব্দ, জরিমানা ও কারাদণ্ড

‎এ অপরাধে কারখানার পরিচালক সুজন মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে নুরানী ফুট কারখানা থেকেও রংমিশ্রিত প্রায় ৮০ কেজি সেমাই জব্দ করা হয় যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা। এ ঘটনায় কারখানার পরিচালক রুবেল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

গাইবান্ধা দুই সেমাই কারখানায় যৌথ অভিযান‎ রং মিশ্রিত পণ্য জব্দ, জরিমানা ও কারাদণ্ড
গাইবান্ধা দুই সেমাই কারখানায় যৌথ অভিযান‎ রং মিশ্রিত পণ্য জব্দ, জরিমানা ও কারাদণ্ড

‎যৌথ অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-১৩-এর ডিএডি জিহাদ হাসান এসএসআই রায়হান জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মিলন মিয়া এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযান সংশ্লিষ্টরা জানান গাইবান্ধা সদর পৌরসভার কুটিপাড়া এলাকায় ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল ও অনুমোদনবিহীন উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *