জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নবাগত আইনজীবীদের নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নবাগত আইনজীবীদের নবীন বরণ ও সংবর্ধনা প্রদান করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়পুরহাট জেলা শাখা। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আব্দুল বারী।

তিনি ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগদান করেন এবং নবাগত আইনজীবীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক জনাব মাসুদ রানা প্রধান, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ গোলজার হোসেন আহ্বায়ক জেলা বিএনপি জয়পুরহাট।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদের আইনজীবী ফোরাম জয়পুরহাট জেলা শাখার আহবায়ক এডভোকেট এটিএম মিজানুর রহমান সঞ্চালনায় ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়পুরহাট জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট জনাব নাজমুল ইসলাম জনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন জয়পুরহাট জেলা জজ আদালতের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট শাহানুর রহমান শাহিন বিজ্ঞ স্পেশাল পিপি অ্যাডভোকেট রিনাত ফেরদৌসী রিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *