ডোমারে মোবাইল আসক্তির কারণ কিশোরের আত্মহত্যা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি :-

নীলফামারীর ডোমারের ছোট রাউতা এলাকায় রহিত বাসফোর (১৫) নামে এক কিশোর গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (২৯শে মার্চ) সকালে উপজেলার ছোট রাউতা ময়দানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রহিত ছোট রাউতা ময়দানপাড়া গ্রামের প্রদীপ লাল বাসফোরের ছেলে।

পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারলে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, রহিত মোবাইল গেম ফ্রি ফায়ার খেলায় আসক্ত ছিল। সম্প্রতি তার ব্যবহৃত গেম আইডি হঠাৎ করে নষ্ট হয়ে যায়। এ কারণে সে নতুন আইডি কেনার জন্য মায়ের কাছে টাকা চায়। মা তাকে জানায়, বাবার সঙ্গে কথা বলে টাকা দেওয়া হবে। তবে, শনিবার সকালে বাবা-মা কাজে গেলে সে ঘরে একা থেকে আত্মহত্যা করে।

ডোমার থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জাভেদ পাটোয়ারী জানান, নিহত রহিত মোবাইল ফোনে আসক্ত ছিল। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *