ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
ধামইরহাটে মাসিক আইন শৃংখলা মিটিং অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগষ্ট সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জেসমিন আক্তার।
আইন শৃংখলা ছাড়াও মাদক নিয়ন্ত্রন,বাল্য বিবাহ,সন্ত্রাস নাশকতা,চোরাচালান নিয়ন্ত্রন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের প্রতিহত করার পাশাপাশি মাদকের ক্ষতিকর দিক বিষয়ে বোধগম্যতা বাড়াতে স্থানীয়দের ভূমিকা পালন করতে অনুরোধ জানান ইউএনও জেসমিন আক্তার।
এছাড়াও তিনি আইন শৃংখলা বাহিনীকে সহায়তা করতে উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান এবং ৯৯৯ নম্বরে কল করার জন্য আহবান জানান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ, ডাঃ মিজানুর রহমান, ওসি ইমাম জাফর, কালুপাড়া বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ইসমাইল হোসোন মোস্তাক, মোসাদ্দেক হোসেন, মাহফুজুল আলম লাকি, প্রমুখ।