সালথা থানার পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজার সহ এক মাদক ব্যবসায়ী আটক

সালথা ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় 2 কেজি গাঁজাসহ চাঁন মিয়া শেখ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সালথা থানা পুলিশ। রবিবার (২৪ আগস্ট) রাত ১১ টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী চাঁন মিয়া,বাউষখালী গ্রামের মৃত মালেক শেখর ছেলে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বাউষখালী এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ চাঁন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *