নওগাঁ জেলার ধামইরহাটে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করলে থানা ছাত্রদল

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-


নওগাঁয় বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করলেন ধামইরহাট থানা ছাত্রদলচলমান এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের সেবাদানের লক্ষ্যে নওগাঁ জেলার আগামীর কান্ডারী ৪৭-,নওগাঁ-২
(ধামইরহাট-পত্নীতলা) নওগাঁ জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী এর পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

ধামইরহাট উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার (২৭ এপ্রিল) প্রখর সূর্য তাপদাহ! চারিদিকে রুক্ষ আবহাওয়া, মানুষসহ প্রাণিকূল ও জীবজন্তু যখন পিপাসায় কাতর, ঠিক সেই মহূর্তে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে আসা অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন নওগাঁ ধামইরহাট থানা ছাত্রদল।

বিতরণের সময় উপস্থিত ছিলেন, ধামইরহাট থানা ছাত্রদল আহবায়ক মোঃ মামুন হোসেন, ও মোঃ রনি বাবু, যুগ্ন আহবায়ক ধামইরহাট থানা ছাএদল, ধামইরহাট পৌর ছাত্রনেতা মোঃ সাকিব চৌধুরী, এবং খাজা নাজিবুল্লাহ চৌধুরী আস্থাভাজন ব্যক্তি ক্যাম্পাসে নির্যাতিত নজিপুর সরকারি কলেজ ছাত্রদল যুগ্ন আহবায়ক মোঃ বিল্লা জানান, ‍‍পত্নীতলা ধামইরহাট, পরীক্ষা কেন্দ্র এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আগামী দিনে খাজা নাজিবুল্লাহ্ চৌধুরী নির্দেশ, ৪৭-নওগাঁ-২(পত্নীতলা-ধামইরহাট) অন্যান্য পরীক্ষা কেন্দ্র এলাকায় এমন কার্যক্রম চালিয়ে যাবো এবং প্রতি পরীক্ষার সময় চলমান থাকবে আমাদের কার্যক্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *