পটিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত-২: নগদ টাকা ছিনতাইয় থানায় অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকায় জায়গা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে
প্রতিপক্ষের হামলার দুই ভাই আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ২৩ হাজার ৮০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছে পটিয়া থানায়।

ঘটনাটি ঘটেছে গ ১৫ মার্চ রাত আনুমানিক ২টার দিকে কোলাগাঁও এলাকায় হাসেম সওদাগরের দোকানের সামনে।এ ঘটনায় আহতরা হলেন কোলাগাঁও এলাকার মৃত সোলায়মানের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮), তার ভাই মোঃ শফিউল আলম (৩২)।

পটিয়া থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে ভুক্তভোগী পরিবারের বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এ ঘটনার বিবাদী করা হয়েছে নুরুল আলম, জোনে আলম (৪৬),ফোরকান আলম (২৯), জয়নাল হোসেন, হাবিবুল হক (৬৩) শাহজাহান (৩৯),মোঃ সাইফুদ্দিন (২৭)। থানার অভিযোগে উল্লেখ করেন,হামলার সময় অভিযুক্তরা ছুরি, লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে জাহাঙ্গীর আলম ও তার ভাই শফিউল আলমকে গুরুতর আহত করে।


এর এক পর্যায়ে জাহাঙ্গীর আলমের পকেটে থাকা মুরগির ফিড ও বাচ্চা বিক্রির নগদ ৩ লাখ ২৩ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।এ ঘটনায় ভুক্তভোগী জাহাঙ্গীর আলম পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *