পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ, ঘর সরিয়ে নেওয়ার নির্দেশ

মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা প্রতিনিধ:

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের গপিনাথপুর বাজার সংলগ্ন নৃবিশখালী মৌলি গ্রামে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে পরিতোষ বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের দাবি করা জমির একটি অংশ দখল করে সেখানে পাকা ঘর নির্মাণ করেন পরিতোষ বিশ্বাস। বিষয়টি জানতে পেরে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন। পরিমাপে সংশ্লিষ্ট জমি পানি উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত বলে দাবি করা হয়।

পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ, ঘর সরিয়ে নেওয়ার নির্দেশ
পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ, ঘর সরিয়ে নেওয়ার নির্দেশ

এরপর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পরিতোষ বিশ্বাসকে দখলকৃত স্থান থেকে নির্মিত পাকা ঘর স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার নোটিশের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার উত্তম বিশ্বাস বলেন, এই গ্রামে পরিতোষ বিশ্বাস পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ঘর নির্মাণ করেছেন। জমি পরিমাপের পর তাকে ঘর সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ, ঘর সরিয়ে নেওয়ার নির্দেশ
পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ, ঘর সরিয়ে নেওয়ার নির্দেশ

তবে এ বিষয়ে অভিযুক্ত পরিতোষ বিশ্বাসের বক্তব্য আমি আমার নিজের জায়গাতেই ঘর করছি।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সরকারি জমি দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *