প্রত্যেকটা নারী একটি করে ফ্যামিলি কার্ড পাবেন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

প্রত্যেকটা নারী একটি করে ফ্যামিলি কার্ড পাবেন। এই স্কিমটাই এমন। অনুষ্ঠানে উপস্থিত ডিসি সাহেব-এমনকি আমার স্ত্রীও একটা ফ্যামিলি কার্ড পাবেন বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


মঙ্গলবার সকালে সদর উপজেলার রহিমানপুর সম্মিলিত ঈদগাহ আলিম মাদরাসা মাঠে ৫৯০ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সময় এ মন্তব্য করেন।তিনি বলেন, প্রত্যেকটা পরিবারের প্রধান যারা মহিলারা তারা একটি করে ফ্যামিলি কার্ড পাবেন।

এটার উদ্দেশ্য হচ্ছে মহিলাদের ক্ষমতায়ন করা, তাদের হাতে একটা আশা তুলে দেওয়া। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম সরকারে আসলে ফ্যামিলি কার্ড চালু করা হবে৷ আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। আমরা আমাদের কথা রেখেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *