ডেস্ক রিপোর্ট :
অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন।
আগামীকাল দুপুরে প্রধান উপদেষ্টা এ ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে বলে জানা যায়।
প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস ইউং থেকে এ তথ্য জানা যায়।