নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার প্রক্রিয়ার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ স্বরুপ লাল কার্ড সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) জুম্মার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের চির উন্নত মম শীর এর সামনে সমাবেশের আয়োজন করে শিক্ষার্থী।
সমাবেশে বক্তারা বলেন, “বাংলাদেশের সংবিধান ও বিচারব্যবস্থা শক্তিশালী। এখানে কোনো বিদেশি সংস্থা এসে মানবাধিকার রক্ষার অজুহাতে হস্তক্ষেপ করবে—এটি মেনে নেওয়া যায় না। জাতিসংঘ মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এছাড়াও তারা প্রধান উপদেষ্টাকে লক্ষ করে তাদের বক্তব্যে নানা রকম প্রতিবাদি স্লোগান দেয় এবং বাংলাদেশকে তার সকল কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনা করার আহ্বান জানান।”
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাল কার্ড এবং বিভিন্ন প্রতিবাদি প্লে কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতীকী প্রতিবাদ জানান। তারা স্লোগান দেন— “জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করো, বিদেশি হস্তক্ষেপ বন্ধ করো।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা অংশ নেন। সমাবেশ শেষে এক সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে গিয়ে শেষ হয়।
বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সরকারের প্রতি আহ্বান জানান— জাতিসংঘ মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার প্রক্রিয়া বন্ধ করতে জোরালো কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের জন্য।