বীরগঞ্জে রাতের আঁধারে খড়ের ঘরে আগুন, আতঙ্কে গ্রামবাসী

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের লস্করপুর দাসপাড়া গ্রামে গভীর রাতে একটি খড়ের ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ঘটে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, লস্করপুর দাসপাড়া গ্রামের মৃত সুরেন্দ্রনাথ দাসের ছেলে অমৃত কুমার দাস (৬০)-এর বাড়ির পাশে থাকা খড়ের ঘরে কে বা কারা আগুন লাগিয়ে দেয়।


অমৃত কুমার দাসের ছেলে আদিত্য চন্দ্র দাস (৩৮) সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে তারা ঘুমিয়ে পড়েন। হঠাৎ গভীর রাতে একটি শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখেন, খড়ের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তিনি চিৎকার শুরু করলে আশপাশের গ্রামবাসী দ্রুত ছুটে আসেন। পরে বাড়ির পাশের পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনেন।


ঘরটিতে প্রায় তিন কাহন খড় ছিল, যা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুন দ্রুত নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *