ভোলাহাটে হতদরিদ্র রোগীদের চিকিৎসার জন্য নগদ অর্থ ও ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ব্যক্তিগত উদ্দ্যোগে স্থানীয় হতদরিদ্র গরীব-দুঃখী অসহায় রোগীদের সু-চিকিৎসার জন্য নগদ অর্থ ও এর আগে ঈদসামগ্রী শাড়ী-লুঙ্গি বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার।

তিনি মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৯টায় দলদলী ইউনিয়নের স্বর্ণকারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক হতদরিদ্র গরীব-দুঃখী অসহায় রুগীদের মাঝে তাদের সু-চিকিৎসার জন্য এ অর্থ বিতরণ করেন।

এ সময় অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুশরীভূজা ইউসূফ আলী স্কুল এণ্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম মাষ্টার, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ বাবু আলী, মুশরীভূজা আই.সি.এম যুব উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, ভোলাহাট প্রেসক্লাবের সহসভাপতি সিনিয়র সাংবাদিক এম. এস. আই শরীফসহ অন্যান্য সুধীজন।

আলহাজ্ব মোঃ সারওয়ার জাহান মাষ্টার তার নিজের ব্যক্তিগত উদ্দ্যোগে ৩নং দলদলী ইউনিয়নে বসবাসরত হতদরিদ্র গরীব-দুঃখী অসহায় রুগীদের মাঝে নগদ ৩০ হাজার টাকা তাদের হাতে তুলে দেন। এর আগে তিনি ঈদসামগ্রী হিসেবে লুঙ্গি শাড়ী-কাপড়সহ ঈদসেলামী হিসেবে নগদ অর্থ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *