মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২২ হাজার ইয়াবাসহ ১ জন গ্রেফতার 

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান  ২২ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে,৭ অক্টোবর ২০২৫ইং সকাল পৌনে ৯টারদিকে মোটর সাইকেলযোগে মাদকের চালান পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ৩০বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এর দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোষ্টে দায়িত্বরত টহল দল একটি সন্দেহজনক মোটর সাইকেল থামিয়ে চালক টেকনাফের হ্নীলা পূর্ব ফুলের ডেইলের মোহাম্মদ হোসাইনের ছেলে নেওয়াজ উদ্দিন মোরশেদ (২০) কে সন্দেহ করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে ইয়াবা বহনের কথা স্বীকার করে। পরে  তল্লাশী করে মোটর সাইকেলের এয়ার ফিল্টারের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২২হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

‎৩০বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, ইয়াবা বোঝাই মোটর সাইকেলসহ আটক মাদক কারবারীর বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করে স্থানীয় থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *