রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে চর রাজিবপুর থানা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে মোট ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) রাত ৯টা ৩০ মিনিটে চর রাজিবপুর থানাধীন মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো: আজিজুল (৩৮), পিতা মোঃ সোনামিয়া সাং-মাঠপাড়া তাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে পুলিশ ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টা ৪৫ মিনিটে থানা পুলিশের আরেকটি দল অভিযান চালিয়ে চর রাজিবপুর থানাধীন মরিচাকান্দি মোড় সংলগ্ন মোঃ আলমগীর হোসেনের দোকানের সামনে থেকে মো: নুরুল আমিন (৩৫), পিতা মৃত সোহরাব হোসেন, সাং-মধ্য মরিচাকান্দি, অভিযানে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট।
চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, “মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় মামলা রুজু করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “চর রাজিবপুর থানা এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।”