সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফেরাত কামনায় বি.আই.আর.সি’র দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ 

বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (বি.আই.আর.সি)-এর উদ্যোগে প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

দোয়া মাহফিলে বি.আই.আর.সি’র সভাপতি, রিয়াদুল ইসলাম জামাল,  সাধারণ সম্পাদক আশরাফুল আলম

 সহ- সভাপতি এইচ এম, মোজাম্মেল,  সহ- সভাপতি শাহজাহান বাশার,  সাংগঠনিক সম্পাদক ডি এম মাইনউদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, ঢাকা বিভাগীয় আহবায়ক কমিটির  কোষাধ্যক্ষ জাহিদ হাসান। 

আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও অনন্য সাংবাদিকগন। 

 তারা মরহুম তুহিনের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একজন নীতিবান, সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক। তার মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।

সভাপতির বক্তব্যে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত সবাই মরহুমের আত্মার শান্তি, জান্নাতুল ফেরদৌস লাভ ও শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া করেন।

বি.আই.আর.সি’র পক্ষ থেকে দোয়া মাহফিলে অংশ নেওয়া সকলকে ধন্যবাদ জানানো হয় এবং সংগঠনের পক্ষ থেকে মরহুমের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *