কলকাতা প্রতিনিধিঃ
আজ সকাল থেকে শুরু হয়েছে মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের পবিত্র ঈদুল আযহা র নামাজ। ভারতের বিভিন্ন যায়গায় সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ তাদের পবিত্র ঈদুল আযহা র নামাজ আদায় করছেন। এখনো পর্যন্ত কোথাও থেকে অশান্তি বা ঝামেলা র খবর পাওয়া যায়নি। এদিন খুব সকালে ভারতের বিখ্যাত জুম্মা মসজিদ দিল্লীর জামে মসজিদে পবিত্র ঈদুল আযহা র নামাজ আদায় করেন মাওলানা মুফতি আবদুল্লাহ বুখারী।
সেই উত্তর প্রদেশের ফতেপুর এবং তবলীগ জামাতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ও সাহারানপুর এবং দেওবন্দী আলেমের তত্বাবধানে এবং বেরিলী থেকে শান্তিতে পবিত্র ঈদুল আযহা র নামাজ এর খবর পাওয়া গেছে। আজ পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় শান্তি তে পবিত্র ঈদুল আযহা র নামাজ আদায় করছেন শান্তি প্রিয় মানুষ। এবং কলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে পবিত্র ঈদুল আযহা র নামাজ আদায় করছেন কয়েক লাখ মানুষ।
পশ্চিম বাংলার ফুরফুরা শরীফ ও কলকাতার খিদিরপুর খানকা শরীফের পীর সাহেবরা পবিত্র ঈদুল আযহা র নামাজ আদায় করছেন। আজকের এই পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের বিরোধী দলের নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা এবং জাতীয় কংগ্রেস এর নেতা শ্রী রাহুল গান্ধী।
পবিত্র ঈদুল আযহা র শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পশ্চিম বাংলার তৃনমূল কংগ্রেসের সুপ্রিমো ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস এর সভাপতি শুভঙ্কর সরকার ও অধীর রঞ্জন চৌধুরী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তবে পশু কোরবানি নিয়ে কোথাও কোন যায়গায় কোনো অসুবিধা ও অশান্তি হয়নি। বিভিন্ন যায়গায় ড্রোন ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করেছেন প্রশাসনের কর্মকর্তারা।