ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সালথা সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্রে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এসব বিতরণ করা হয়।
সালথা উপজেলা ছাত্রদল নেতা, রেজাউল ইসলাম রাজ এতে নেতৃত্ব দেন। তারা জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফরিদপুর দুই আসনের বিএনপির জনপ্রিয় পদপ্রার্থী নেত্রী শামা ওবায়েদ ইসলামের নির্দেশে সালথা উপজেলা ছাত্রদল ও সালথা সরকারি কলেজের ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রাজিব, মুরাদ, হাসিব, সবুজ মোল্লা, সিয়াম, সালতা সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি শামসুল হক সবুজ, সহ-সভাপতি পিয়াস, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয়ের কলেজের মোঃ নাঈম মুন্সি প্রমুখ।