বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ নেতা গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়া জেলার শাজাহানপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ এর মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শাজাহানপুর থানার মামলা নং-৩০, তারিখ ২৮/০৯/২০২৫ খ্রিঃ, ধারা- ৯(৩)/১০/১১/১৩ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি মোঃ শাকিরুল আলম শাকিল (৩৫) (সাবেক ছাত্রলীগ নেতা), পিতা- মোঃ মহসিন আলী, সাং- বেতগাড়ী (বটতলা), থানা- শাজাহানপুর, জেলা- বগুড়াকে ০১/১০/২০২৫ ইং তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৩০ ঘটিকায় শাজাহানপুর থানাধীন বেতগাড়ী বটতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য—

১। এফআইআর নং-১, তারিখ- ০১ আগস্ট, ২০১৩; জি আর নং-১৬৪/১৩, ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০।

২। এফআইআর নং-১১, তারিখ- ১০ সেপ্টেম্বর, ২০১২; জি আর নং-১৮০/১২, ধারা- ১৯(a) ১৮৭৮ সালের অস্ত্র আইন।

পুলিশ জানায়, তদন্ত কার্যক্রমের স্বার্থে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *