সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবে বিশাল সমাবেশ ও মানববন্ধন

ঢাকা প্রতিনিধিঃ

সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা রক্ষা এবং রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আজ রাজধানী ঢাকার

জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিশাল সাংবাদিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) এবং জাতীয় সাংবাদিক সংস্থা এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সারা দেশ থেকে হাজার হাজার সংবাদকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (BMSF) কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএসএফ-এর কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক সৈয়দ খাইরুল ইসলাম।

এছাড়াও সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থারকেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দসহ দেশের জেলা ও উপজেলা পর্যায় থেকে আগত হাজারো সাংবাদিক ভাই ও বোনেরা।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্য সুনির্দিষ্ট ১৪টি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
সরকার কর্তৃক সারাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন ও আইডি নম্বর প্রদান।
সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন।
নবম ওয়েজ বোর্ড অনুযায়ী জেলা ও উপজেলা প্রতিনিধিদের বেতন-ভাতা নিশ্চিত করা।
পেশাগত কাজে নির্যাতিত সাংবাদিকদের আইনি ব্যয়ভার সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃক বহন।
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন এবং তদন্তের আগে সাংবাদিকদের গ্রেপ্তার না করা।


সমাবেশে বক্তারা বলেন, “সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে কাজ করলেও তারা আজ নানাভাবে অবহেলিত ও নির্যাতিত। বিশেষ করে মফস্বল পর্যায়ে সাংবাদিকতা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।” নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, যদি অবিলম্বে এই ১৪ দফা দাবি মেনে নেওয়া না হয়, তবে সারা দেশের সাংবাদিকদের সাথে নিয়ে আরও কঠোর ও লাগাতার রাজপথের আন্দোলন গড়ে তোলা হবে।


সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন’ এবং ‘সাংবাদিকদের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র নিপাত যাক’—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *