মাগুরার শত্রুজিতপুর বাজারে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর

মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা প্রতিনিধিঃ

মাগুরার শত্রুজিতপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে এক বিসিআইসি সার ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে উঠে এসেছে ভাউচার ছাড়াই অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগও।

মঙ্গলবার, ৭ জুলাই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয় সদর উপজেলার শত্রুজিতপুর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করে। সকাল ১১:৩০ ঘটিকা থেকে দুপুর ২:৩০ ঘটিকা পর্যন্ত চলা এ অভিযানে বিসিআইসি সার ডিলার, মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানে মেসার্স সনজিত কুমার সাহা নামের বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠানে গুরুতর অনিয়ম ধরা পড়ে। তদারকিতে দেখা যায়, সরকার নির্ধারিত ১ হাজার ৩৫০ টাকার টিএসপি সার ২ হাজার ২০০ টাকায় এবং ১ হাজার ৫০ টাকার ডিএপি সার ১ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়েছে।

মাগুরার শত্রুজিতপুর বাজারে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর
মাগুরার শত্রুজিতপুর বাজারে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর

এ সময় অতিরিক্ত মূল্যে সার বিক্রির কোনো ভাউচার বা রেজিস্টারে বিক্রির তথ্য পাওয়া যায়নি। দুইজন কৃষকের সঙ্গে কথা বলেও অভিযোগের সত্যতা নিশ্চিত হয়, অভিযান পরিচালনাকারী দলের কাছে।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় সার্বিক সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *