কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা: নগরীর হকারদের পুনর্বাসন ও সুশৃঙ্খল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।
এ লক্ষ্যে নগরীর ১০১ জন হকার কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপুর নিকট কুমিল্লা সিটি মার্কেটে দোকান বরাদ্দের জন্য আবেদনপত্র জমা দেন।
আবেদনপত্র গ্রহণ করে প্রশাসক বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস প্রদান করেন। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ বাস্তবায়িত হলে হকারদের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে ফুটপাত দখলমুক্ত রাখা এবং নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা সম্ভব হবে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের এই পদক্ষেপকে নগর ব্যবস্থাপনায় একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সচেতন মহল।