কুড়িগ্রামে মাদক বিরোধী ভলিবল টুর্নামেন্ট ২৬ উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে কুড়িগ্রামে শুরু হয়েছে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট-২০২৬। সোমবার (৮ জুন) বিকেলে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।


টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক মোঃ আব্দুর রশিদ, ডিপিসি জামিল চৌধুরী, গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম রশিদ আলী সহ অন্যান্য অতিথিবৃন্দ।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক মোঃ শাহ্ নেওয়াজ এর সভাপতিত্বে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ জীবনধারা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কুড়িগ্রামে মাদক বিরোধী ভলিবল টুর্নামেন্ট২৬ উদ্বোধন
কুড়িগ্রামে মাদক বিরোধী ভলিবল টুর্নামেন্ট২৬ উদ্বোধন


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট ৮ থেকে ১০ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে জেলার বিভিন্ন দলের অংশগ্রহণে প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হবে।


আজ ৪ টি দলের মধ্যে গ্রীন ভিলেজ স্পোর্টস ক্লাব এবং ভোগডাঙ্গা যুব ক্রীড়া সংস্থা সেমিফাইনাল নিশ্চিত করে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্টের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি পাবে এবং যুবসমাজ খেলাধুলার মাধ্যমে নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *