ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন কেক কাটা ও আলোচনা সভা

ঢাকা প্রতিনিধিঃ

দেশের অন্যতম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাসাবো শাখায় এক আনন্দঘন পরিবেশে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার (৫ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার নীতি-নির্ধারক পরিষদের সভাপতি মুহম্মদ জামাল হোসেন। তিনি ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংক দীর্ঘ ২৫ বছরে গ্রাহকসেবা, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং এবং আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে একটি আস্থার প্রতীক হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে। তিনি ভবিষ্যতেও গ্রাহকদের আস্থা ও সেবার মান আরও উন্নত করে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাবো শাখার ব্রাঞ্চ ম্যানেজার মৌসুমী কবির। এ সময় উপস্থিত ছিলেন রিজোনাল হেড সাদিয়া, মাহমুদা আক্তারসহ বাসাবো শাখার কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক গ্রাহক।


আলোচনা পর্বে বক্তারা ব্র্যাক ব্যাংকের ২৫ বছরের সফল পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন এবং গ্রাহককেন্দ্রিক সেবা, ডিজিটাল ব্যাংকিং, স্বচ্ছতা ও উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে ব্যাংকের আগামী দিনের সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।


পরে অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়। এ সময় উৎসবমুখর পরিবেশে শুভেচ্ছা বিনিময়, স্মৃতিচারণ এবং ভবিষ্যতের সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *