মোঃ মেহেদুল ইসলাম, কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটে কালাই উপজেলায় ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে কিশোরীদের মুরগি পালন বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ১৫/০৬/২০২৬ ইং, রোজঃ সোমবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এর ট্রেনিং রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ব্র্যাক কালাই শাখার অফিসার খাতিজা খাতুন এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণটি পরিচালনা করেন কালাই উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব মোঃ মনিরুজ্জামান।

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রাক কালাই শাখার ম্যানেজার মোঃ মোজাম্মেল হক এবং সহকারি ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান, সার্বিক সহযোগিতায় ঋতুপর্ণা বর্মন কমিউনিটি অর্গানাইজার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি উপজেলার দশটি গ্রাম থেকে আগত ৩১ জন কিশোরী উপকারভোগীদেরকে হাঁস-মুরগি পালন পরিচর্যা রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্তকরণ আত্মনির্ভরশীল ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

উপস্থিত বক্তারা বলেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে কিশোরীদের পুষ্টির চাহিদা পূরণে এবং পড়াশোনার পাশাপাশি আয় মূলক কাজ হিসেবে মুরগি পালন একটি গুরুত্বপূর্ণ কাজ করে ব্র্যাকের এই ধরনের উদ্যোগে কিশোরীদের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি আত্মকর্ম সংস্থান এর সুযোগ সৃষ্টি হবে কিশোরীদের মাঝে সচেতনতা বাড়বে উদ্যোক্তা হওয়ার মন মানসিকতা বাড়বে এবং নেতৃত্ব গড়ে উঠবে ট্রেনিং শেষে প্রত্যেককে সনদপত্র প্রদান করা হয়।