জয়পুরহাটে জুলাই অভ্যুত্থান মামলার আসামিদের ‘অস্বাভাবিক জামিনে ছাত্রদের ক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি:

 জয়পুরহাটে জুলাই অভ্যুত্থান মামলার কয়েকজন আসামিকে জামিন দেওয়াকে ‘অস্বাভাবিক’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশীথ রঞ্জন বিশ্বাসের আদালতে তাঁরা এই প্রতিক্রিয়া জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত প্রাঙ্গণে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা সমন্বয়ক হাসিবুল হক সানজিদ অভিযোগ করে বলেন, “জুলাই বিপ্লব চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আদালত ও থানায় একাধিক মামলা দায়ের হয়। অথচ গত অক্টোবর মাসে এসব মামলায় অন্তত ৩১২ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে—যা অস্বাভাবিক ও প্রশ্নবিদ্ধ।”

ঘটনার সত্যতা স্বীকার করে রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহানূর রহমান শাহীন সাংবাদিকদের জানান, “আদালত কাকে জামিন দেবেন, সেটা পুরোপুরি আদালতের এখতিয়ার। বড় কোনো এজাহারনামীয় আসামিকে এখনও জামিন দেওয়া হয়নি। খবর পেয়ে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *