সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
সালথা উপজেলার বিএনপি’র সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার মতবিনিময় করেছেন তার স্থানীয় বাজারে রামকান্তূপুর। এ সময় তিনি তার নিজ এলাকায় স্থানীয় নেতা কর্মীর সঙ্গে মতবিনিময় করেন, এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা জিয়া উদ্দিন ও শাহিন মিয়া, মোঃ মোস্তফা মাতুব্বার যুবদল নেতা শামিম তালুকদার সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বিএনপির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার বলেন তোমরা যারা বিএনপির কর্মী ও সমর্থক আছে কখনোই কোন প্রকার অন্যায় অত্যাচার কারো সঙ্গে করিবে না, সকলের সঙ্গে ভালো ব্যবহার করবে এবং সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করবা যেন কোন ব্যক্তি আমার কাছে বা আমার নেত্রীর আছে বিচার না যায় এজন্য সকলকে আমি উদার্থ আহ্বান জানাই,।

তার কথা শুনে স্থানীয় নেতা কর্মীরা বলেন আমরা কখনোই কোন প্রকার অন্যায়ের সাথে জড়াবো না এবং কারো সাথে খারাপ ব্যবহার করব না যাতে মানুষ কষ্ট পায় এবং সাধারণ মানুষের মধ্যে আমাদের প্রতি কোন প্রকার অভিযোগ না ওঠে এই আশ্বস্ত দেন সালথা থানার বিএনপির সভাপতি এর কাছে তারা আরো বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা কখনোই আইন তুলে দেবো না, যদি কোন প্রকার ঝামেলা হয় আমরা প্রশাসনের সহযোগিতা চাইবো।