জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পণ্যের যথাযথভাবে মূল্য তালিকা সংরক্ষণ না করা, লাইসেন্স না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রি করায় দুই ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেলে শহরের মাছ বাজার ও রেলগেট এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।

তিনি জানান, রমজান মাসে নিত্যপণ্যের বাজার ঠিক রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। দোকানে পণ্যের মূল্য তালিকা রাখা হচ্ছে কি না, বাড়তি দাম রাখা ও ভেজাল পণ্য বিক্রি হচ্ছে কি না অভিযানে এসব দেখা হচ্ছে। রমজান মাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মূল্যে পণ্য বিক্রি করেন।

এ বিষয়টিকে সামনে রেখে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে এরকম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রতন কুমারসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *