ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল থানায় ৩০ পিস ইয়াবাসহ ১ জন আটক

রাণীশংকৈল (ঠাকুর গাঁও) সংবাদদাতাঃ

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ মো. মন্টু (৩৫) গ্রেফতার হয়েছেন। গতকাল রবিবার (২৬ এপ্রিল) রাতে পৌর শহরের দোশিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের এসআই কমলেশ ও পুলিশ টিম অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ও ১১ হাজার ৯০০ টাকার বিক্রির টাকা সহ মোঃ মন্টুকে হাতেনাতে আটক করেন। গ্রেপ্তারকৃত মন্টু উপজেলার দোশিয়া (মোমিনাড়া) গ্রামের আব্দুল হামিদের ছেলে।


এ ব্যাপারে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিকে ২৭ এপ্রিল সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *