তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হয়ে গড়ে ওঠার আহ্বান – জুবাইদা রহমানের

ঢাকা প্রতিনিধিঃ


দেশের স্বাস্থ্য খাতে বিদ্যমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও সেবার মানসিকতা নিয়ে তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুবাইদা রহমান বলেন, দেশের স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও জনমুখী করতে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর বিকল্প নেই। স্বাস্থ্য খাতে নতুন নতুন উদ্যোগ গ্রহণের পাশাপাশি প্রযুক্তিনির্ভর ও টেকসই সমাধান তৈরিতে তরুণদের এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার।

কর্মশালায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং ভবিষ্যতের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *