ধামইরহাটে কলেজ শিক্ষার্থী উম্মে হাবিবার হামলাকারী গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে দক্ষিণ জাহানপুর গ্রামের মোঃ হাসান আলীর মেয়ে উম্মে হাবিবা মংগলবারী এম এম ডিগ্রি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থীর হামলাকারিকে দ্রত আইনে আওতায় আনা ও সুষ্ঠ বিচারের দাবিতে এলাকাবাসি ২০ জানুয়ারী মংগলবার মানব বন্ধন ও মিছিল আয়োজন করেন।

এ সময় বক্তব্য রখেন জাহান পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাহানপুর ইউনিয়নর জামাতে ইসলামের রকন মোঃ বায়েজিদ জাহান প্রাথমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষিকা মনিরা প্রমুখ। ১৯ জানুয়ারী ( সোমবার) সন্ধা ৭ টা ৩০ মিনিটে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্হায় মাবা যান।

মেয়ের গরিবার সুত্রে জানা যায় ১৮ জানুয়ারী রাতে সবার সাথে খাওয়া — দাওয়া শেষে নিজ ঘরে শুয়ে পড়েলে গভীর রাতে তার রুমে দরজা দিয়ে ঘরের ভিতর ঢুকে দূবৃত্তেরা টিউবওয়েলরে হেন্ডেল দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য জয়পুরহাট হাসপাতালে ভর্তি করা হয়।

উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সোমবার ১৯ জানুয়ারী সন্ধা ৭টা ৩০ মিনিটে উম্মে হাবিবা মারা যায়। ধামইরহাট থানা পুলিশ তদন্ত কর্মকর্তা জানান খবর পেয়ে থানা পুলিশ সহ উর্ধতন কর্মকর্তা ঘটনা স্হল পরিদর্শন করেছি। এবং আসামি সনাক্ত করার চেষ্টা করতেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *