ধামইরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

ধামইরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ২৮ এপ্রিল মংগলবার বিকেলে ৫ টায় ধামইরহাট মিনি স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, সহকারী শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ, উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক হানজালা,পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার,সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, জামাতের উপজেলা আমির মাওলানা কামরুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ প্রমুখ।

ধামইরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
ধামইরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

আজকের গোল্ড কাফ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বালক দল দাদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জগদল আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে । বালিকা দল বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।পরবর্তীতে এ দুটি দল নওগাঁ জেলা পর্যায়ে গোল্ড কাফ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *