নওগাঁর বদলগাছীতে ফ্যাসিবাদের ঐতিহাসিক গণ অভ্যুস্খানের পতনের বিজয়ের বিএনপির বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত 

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

 নওগাঁর বদলগাছীতে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বদলগাছী উপজেলা বিএনপির বিশাল বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বদলগাছী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ও টকশো ব্যক্তিত্ব ফজলে হুদার নেতৃত্বে বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী এই বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করে।

র‍্যালিটি বদলগাছী চৌরাস্তার মোড় থেকে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বদলগাছী সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিএনপির র‍্যালি। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

শেষে কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি জনাব ফজলে হুদা বাবুলের সমাপনী বক্তব্যের মাধ্যমে এই বিজয় র‍্যালির সমাপনী ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *