পুলিশের জালে ৪৩ মাদক কারবারি ও সেবী

রনি আকন্দ বিশেষ সংবাদদাতা (কালাই জয়পুরহাট):

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জয়পুরহাটের কালাইয়ে পুলিশের সাঁড়াশি অভিযানে ৪৩ জন মাদক কারবারি ও সেবী গ্রেপ্তার হয়েছে। গত এপ্রিল মাসজুড়ে উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (৫ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় লাগাতার অভিযান চালানো হয়। এসময় আসামিদের হেফাজত থেকে ২০২ পিস ট্রাপেন্টাডল ট্যাবলেট, ১৫ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত ৪৩ জনের মধ্যে আটজন চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে আটটি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, গ্রেপ্তারকৃত বাকি ৩৪ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে সংশোধনের ব্যবস্থা করা হয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশের এই তৎপরতা চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *