মাগুরা প্রতিনিধি
মাগুরায় মোহাম্মদপুরে বিষধর সাপের কামড়ে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার ৬ জুলাই দিবাগত রাতের কোন একসময় মাগুরার মহম্মদপুর উপজেলার দাতিয়াদহ গ্রামের লামিমা নামে এক মাদ্রাসা ছাত্রীকে সাপে কামড় দেয়। পরে অসুস্থ অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে খালিয়ারধরির ব্রিজের মাঝামাঝি পৌঁছালে লামিমা মৃত্যুবরণ করেন।